মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১২-০৪ ২০:৫০:৩৫ || আপডেট: ২০১৮-১২-০৪ ২০:৫০:৩৫
চকরিয়ায় টেপ মোড়ানো কাঁচা সুপারি খোসার ভিতর করে অভিনব পন্থায় পাচারকালে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ও পিকআপটি জব্দ করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ। মহাসড়কের চকরিয়ার আমতলা নামক স্থানে গাড়ি থামিয়ে তল্লাশি করে ওই ইয়াবা উদ্ধার হয়। কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাঁচারকালে সোমবার রাত ১১টার দিকে ইয়াবা ও গাড়িসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার বাড্ডা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক মিলন (২৩) ও উত্তর বাড্ডার মো.সেলিম (৩৬)। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সাইদুল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পেয়ে সড়কের পাহারা বসিয়ে কক্সবাজার থেকে ঢাকামুখি পিকআপটি থামিয়ে শুকনা সুপারির নিচে কাঁচা সুপারির বস্তা খুলে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো টেপ মোড়ানো কাঁচা সুপারির খোসার ভিতর করে পাচার করা হচ্ছিল। ইয়াবাসহ আটককৃত দুইজনকে আসামী করে ফাঁড়ির এটিএসআই কাঞ্চন সরকার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।