চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে : পটিয়ার সামশুজ্জামান চৌধুরী

প্রকাশ: ২০১৮-১২-০৫ ২২:৪৯:৫৯ || আপডেট: ২০১৮-১২-০৫ ২২:৫১:১০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার বাকখাইনে আওয়ামী লীগের এক মতবনিমিয় সভা বাকখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী।

বক্তব্য রাখেন কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা আ’লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্বপন শীল, কাশিয়াইশ ইউনিয়ন আ’লীগের সভাপতি জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফোরকান, যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মো. শহিদ, সম্পাদক সায়েদ, সামশুল আলম, মঞ্জুরুল আলম, রাসেল, তৈয়ব সহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি পটিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় পটিয়ায়ও আওয়ামী লীগ নেতা ও বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন। যা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কাকে বিজয়ী করা ছাড়া অন্য কোন বিকল্প নেই। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভেদাভেদ ভুলে আগামীতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *