চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে  ৩৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ২০১৮-১২-০৫ ০০:৪১:৫৪ || আপডেট: ২০১৮-১২-০৫ ০০:৪২:৫৬

বীর কন্ঠ ডেস্ক :

অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর জুবলী রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে এবং ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মোট ৩৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রামামাণ আদালতের দলটি।

নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার।  অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *