আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৫ ২২:৪৭:৩০ || আপডেট: ২০১৮-১২-০৫ ২২:৪৭:৩০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদাধিকার বলে পটিয়া ক্লাব সভাপতি হাবিবুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া ক্লাব সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু ও সহ সভাপতি জালাল উদ্দিন সহ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাষ্টার শ্যামল দে, সসাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ বড়ুয়া মানু, ক্রীড়া সম্পাদক নুরুল হাসান সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, পাঠাগার সম্পাদক শফিউল বশর, প্রচার সম্পাদক সাংবাদিক হারুনুর রশীদ সিদ্দিকি, দপ্তর সম্পাদক পিযুষ কুমার দে, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার, কার্যকরী সদস্য মাষ্টার হারুনুর রশীদ প্রমুখ। এতে ইউএনও’কে ক্লাবের সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হলে তিনি এ ক্লাবের আগামীর সৃজনশীল সকল কর্মকান্ডে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি তিনি চিত্ত বিনোদনের মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।