চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় স্বেচ্চাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার-১

প্রকাশ: ২০১৮-১২-০৫ ২২:৪৩:৪৭ || আপডেট: ২০১৮-১২-০৫ ২২:৪৩:৪৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কোলাগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দিন আকবর (৪৪) হত্যার ঘটনায় পটিয়া থানায় মামলা হয়েছে। গতকাল আকবরের বড় ভাই কামাল উদ্দিন বাদী হয়ে এজাহার নামীয় ১১ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করলে থানা পুলিশ তা হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। পরে অবশ্য পুলিশ অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী আবু জাফরকে কোলাগাঁও থেকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানায়।

সে কোলাগাঁওয়ের ২নং ওয়ার্ডের মৃত ছমি উল্লাহর পুত্র। জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কোলাগাঁওয়ের টেক এলাকায় জামাল উদ্দিন আকবরকে বাড়ী ফেরার সময় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন সহ তার ভাইয়েরা তাকে সেখান থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে রাত সাড়ে ১০ টা নাগাদ আশংকাজনক অবস্থায় ভর্তি করলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার বলেন, নিহত আকবরের বড় ভাই কামাল উদ্দিন বাদী হয়ে এ হত্যাকান্ডের ঘটনায় বুধবার পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

এ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে তদন্তের জন্য কালারপোল পুলিশ ফাঁড়ির আইসি শফিকুল ইসলামকে তদন্ত ভার দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সহ একদল পুলিশ কোলাগাঁওয়ে অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী আবু জাফরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য আসামীদেরকে ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপরতা চালাচ্ছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *