চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

ফকিরচর রাহমাতুল্লিল আলামিন মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রকাশ: ২০১৮-১২-০৫ ২২:৪০:৪৮ || আপডেট: ২০১৮-১২-০৫ ২২:৪০:৪৮

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ফকিরচর মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে ভবনটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দববারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ আবুল মাছাকিন মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (মা.জি.আ.)। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আজিজুল হক আজিজ ও দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মো.জসিম উদ্দিন। এসময় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নুরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *