প্রকাশ: ২০১৮-১২-০৫ ০০:৩৭:০৭ || আপডেট: ২০১৮-১২-০৫ ০০:৩৭:০৭
কক্সবাজার:
মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পুরাতন অাদালতের সামনে মিলেনিয়াম মেগা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জহির উদ্দিন মহেশখালী পৌর এলাকার পুটিবিলার মৃত মোজাহের মিয়ার পুত্র এবং সাবেক পৌর মেয়র সরওয়ার অাজমের ছোট ভাই।
মোঃ জহির উদ্দিন জামায়াতে ইসলামী দলের মহেশখালী উপজেলা শাখার আমীর বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।তিনি জানান, মঙ্গলবার রাতে মহেশখালী পৌর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জহির গত ২৫ অক্টোবরে করা মামলার এজারভুক্ত ৮ নম্বর আসামি বলে জানান ওসি প্রভাষ চন্দ্র।এজাহার সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, গত ২৫ অক্টোবর বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এক দল লোক এলাকায় বিক্ষোভ ও নাশকতার পরিকল্পনা করেছিলেন।
এসময় পুলিশ অভিযানে গেলে পুলিশের কাজে বাধা দেওয়াসহ পুলিশের উপর হামলা চালানোর মতো ঘটনা ঘটায় তারা।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সে মামলাতেই জহিরকে রাতে গ্রেফতার করে পুলিশ।