চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মৃত সাফায়েত উদ্ধার, বাবা আটক; সুরায়েত জীবিত

প্রকাশ: ২০১৮-১২-০৫ ১৪:৩৬:১৫ || আপডেট: ২০১৮-১২-০৫ ১৪:৩৬:১৫

বীর কন্ঠ ডেস্ক :

বাংলামোটরে এক ছেলেকে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি করে রাখা বাবা কাজলকে আটক করেছে পুলিশ, জীবিত অপর ছেলে উদ্ধার।

বুধবার সকালে বাংলামোটর ১৬ নম্বর লিংক রোডে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে দুইটাই ভেতরে প্রবেশ করে পুলিশ ও র‌্যাব। এসময় পুলিশ ভেতরে থাকা বাবা কাজলকে আটক করে।

পরে মেঝেতে পড়ে থাকা কাফনের কাপড়ে মোড়ানো ছোট ছেলে সাফায়েতের মরদেহ উদ্ধার করে। শিশু সাফায়েতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর জীবিত উদ্ধার অভিযুক্ত কাজলের বড় ছেলে সুরায়েতকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বাড়িটির ভেতরে তদন্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *