চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ঈদে মিলাদুন্নবী (সাঃ)  উপলক্ষে  আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন 

প্রকাশ: ২০১৮-১২-০৫ ০০:৪৭:০৯ || আপডেট: ২০১৮-১২-০৫ ০০:৪৭:০৯

প্রদীপ শীল, রাউজান  :

রাউজানের চিকদাইরে   পবিত্র  ঈদে মিলাদুন্নবী  (সাঃ ) ও ফাতেহা ইয়াজদাহুম ও  বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক  মাইজভাণ্ডারী (ক:)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা   উপলক্ষে  আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন  অনু্ষ্ঠিত।  ৪ঠা ডিসেম্বর  মঙ্গলবার বাদে আছর হতে চিকদাইর করম আলী হাজীর বাড়ী সংলগ্ন ময়দানে  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা ২ ও করম আলী হাজীর বাড়ীর যৌথ উদ্যোগে আয়োজিত  মাইজভাণ্ডারী সম্মেলনে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী  মোহাম্মদ আব্দুল শুক্কর সওদাগর।  চিকদাইর  আব্দুল আলী জামে মসজিদের খতিব হযরতুহাজ্ব আল্লামা  নুরুচ্ছাফার    সভাপতিত্বে  সম্মেলনে প্রধান বক্তা হিসাবে তকরির করেন কুমিল্লা গিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন  হযরতুহাজ্ব আল্লামা মুফতি বাকী বিল্লাহ্ আল্ আযহারী।   মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২ এর সহ সভাপতি  মোঃ নুরুন্নবীর সঞ্চালনায়   সম্মেলনে আরো তকরির করেন    হযরতুহাজ্ব  মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন আল্ কাদেরী,   চট্টগ্রাম কাজীর দেউরি কাজী বাড়ী জামে মসজিদের খতিব  মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী ।   বিশেষ অতিথি ছিলেন  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর প্রতিষ্ঠাতা সদস্য  নুরুল হক,  সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক,  চিকদাইর শাখা ১এর সভাপতি  মোঃ নাছির উদ্দিন,   মোহাম্মদ  নেজাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন,   মাওলানা মোবারক আলী ।   সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন,  জাহাঈীর আলম, রমজান আলী, কোরবান আলী মিনকু,   মনঈউদ্দীন মানিক,   মোঃ টিটু,   মোঃ জহাঙ্গীর আলম, মোঃ মাসুম প্রমূখ।  মাহফিলে শেষে দেশ ,   জাতীর  ও বিশ্বের  মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করে  তাবরুক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *