জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৬ ২০:৪৮:০৪ || আপডেট: ২০১৮-১২-০৬ ২০:৪৮:০৪
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মধ্য মেয়াদী ও উচ্চ ফলনশীল ব্রিধান-৪৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি-২) আওতায় ও কৃষি অধিদপ্তরের অধীনে কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর চাষী হারুনুর রশীদের ক্ষেতে রোপা আমন কর্তনের মাধ্যমে মাঠ দিবসের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুজ্জামান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিব চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ফরিদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.সরোয়ার আলম। প্রায় অর্ধশতাধিক কৃষকের মধ্যে ব্রিধান-৪৯ চাষের কলাকৌশল ও আধুনিক চাষাবাদ সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার দে ও সঞ্চিতা দাশ। শস্য কর্তন শেষে দেখা গেছে, হেক্টর প্রতি জমিতে ৫.৩ মেট্রিক টন ফসল উৎপাদিত হয়েছে।