প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৬ ২০:৫৬:৪৮ || আপডেট: ২০১৮-১২-০৬ ২০:৫৬:৪৮
প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি : রাউজানে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বক্তারা বলেন – ইসলাম মানবতার, শান্তি, সম্প্রীতির ধর্ম।তারই ধারাবাহিতা হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দরবার শরীফ মানবতার মিলনতীর্থ। মাইজভাণ্ডারী ত্বরিকার দর্শন একটি কালজয়ী দর্শন। এই দর্শন মানুষকে মানবতার প্রেমের শিক্ষা দিয়ে যাচ্ছেন ।সবাই যদি মাইজভাণ্ডারীর দর্শন ও আদর্শ অনুসরণ করি , তাহলে ইহকাল ও পারলৌকিক জীবনের উন্নতি সাধন করা সম্ভব ।
৬ ডিসেম্বর বিকাল থেকে বাদে এশা পর্যন্ত রাউজান কাগতিয়া হযরত হাফেজ হারেছ শাহ্ (রাঃ) মাজার প্রাঙ্গণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কাগতিয়া শাখা ও হযরত হারেছ শাহ্ (কঃ) এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ফতেহপুর ইসলামিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লাম মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোসাইনী ।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলীর সভাপতিত্বে ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় মাহফিলে আরো তকরির করেন খিরাম নুরুল উলুম রেজভিয়া মাদ্রসার আরবী প্রভাষক আল্লামা আবুল বশর মাইজভাণ্ডারী, কাগতিয়া এশাত উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল্ ফারুক। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখা …