প্রকাশ: ২০১৮-১২-০৬ ২০:৫৩:০১ || আপডেট: ২০১৮-১২-০৬ ২০:৫৩:০১
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নে আ’লা হযরত (র.) ইমাম শেরে বাংলা (র.) ফাউন্ডেশন ও গাউছিয়া কমিটি আজিম নগর শাখার আয়োজনে ৫ ডিসেম্বর রাতে ইমাম শেরে বাংলা (র.) একাডেমি মসজিদ কমপ্লেক্স এ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ,আলোচনায় অংশগ্রহণ করেন আহলে সুন্নাত সম্মেলন সংস্হার মহাসচিব মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, আনজুমানে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের মহাসচিব মাওলানা নিজাম উদ্দীন নঈমী মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, মাওলানা সৈয়্যদ জাহেদুল হক, মাওলানা সৈয়্যদ আবু মুছা আশয়ারী, মাওলানা নেজাম উদ্দীন নূরী, মাওলানা হোসাইন আহমদ কাদেরী,আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ আবুল উলা, সৈয়্যদ মুহাম্মদ আবদুল হামিদ আল হাদি , ডা. মেসবাহ উদ্দিন সওকত প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ-কিয়াম, আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।