চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা ও কর্ণফুলীতে ইসলামিক ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির  সভা

প্রকাশ: ২০১৮-১২-০৭ ২০:০২:০১ || আপডেট: ২০১৮-১২-০৭ ২০:০২:০১

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সমর্থনে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় কর্ণফুলী উপজেলার কলেজ বাজার কার্যালয়ে ও বিকাল ৪ টায় আনোয়ারা উপজেলা কার্যালয়ে সভা দুটি অনুষ্ঠিত হয়।

আনোয়ারাতে উপজেলা সভাপতি  এস এম শওকত আজিজ ও কর্ণফুলীতে উপজেলা সহ-সভাপতি ডা. এম ইয়াহিয়া খানের  সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী ও আনোয়ারার বিশেষ বর্ধিত সভা দুটিতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স.ম. হামেদ হোসাইন। উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট নেতা এম অহিদুল্লাহ্ সিরাজী, মাওলানা মুসলিম উদ্দিন, গাজী মাওলানা মোজাম্মেল হক আলকাদেরী, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা ইদ্রীছ আলকাদেরী, আবদুল ওয়াহেদ শাহ্, এইচ এম নাছির উদ্দিন, মাওলানা আমির খসরু, ইঞ্জিনিয়ার মন্জুর মোরশেদ, এম মনির উদ্দিন ইসলাম,  মাওলানা ফোরকান আশরাফী, নূর আহমদ, শাহজাহান সিরাজ ও মোহাম্মদ জাবেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *