প্রকাশ: ২০১৮-১২-০৭ ১৪:০৬:৫৩ || আপডেট: ২০১৮-১২-০৭ ১৪:০৬:৫৩
কক্সবাজার:,
কক্সবাজার শহরের একটি হোটেল থেকে মরিয়ম আকতার (২৫) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের ক্লাসিক সি রিসোর্ট-এর ৬০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম চট্টগ্রাম সিডিএ মার্কেট নয়াপাড়ার ফিরোজশাহ পাহাড়তলী এলাকার বদিউল আলমের মেয়ে।
ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, ‘ওই রিসোর্টে ঝুলন্ত এক তরুণীর লাশ রয়েছে এমন খবরে পুলিশ ঘটস্থলে যায়। পরে লাশটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া তরুণীর ভ্যানেটি ব্যাগে মালা (২৫) নামে একটি বায়োডাটা পাওয়া যায়। সেটি থেকে লাশটি শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।