আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০৭ ১২:৩৪:২০ || আপডেট: ২০১৮-১২-০৭ ১২:৩৪:২০
বীর কন্ঠ ডেস্ক :
তিন দিনের সফরে চট্টগ্রাম আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।শুক্রবার বিকালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) বেশ কিছু অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।রাষ্ট্রপতি শনিবার ভাটিয়ারীর বিএমএতে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮-তে যোগ দেবেন।পর দিন রোববার বিএনএতে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চপাস্ট (কুচকাওয়াজ) ২০১৮-তেও যোগ দেবেন।
এদিন বিকালে রাষ্ট্রপতির ঢাকা ফিরে আসার কথা রয়েছে।