চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

প্রকাশ: ২০১৮-১২-০৭ ১৯:২০:৩৩ || আপডেট: ২০১৮-১২-০৭ ১৯:২০:৩৩

বীর কন্ঠ ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২০৬টি নির্বাচনি এলাকায় দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।

 

চট্টগ্রামে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

 

চট্টগ্রাম-১ (মীরসরাই) নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আজিম উল্যাহ বাহার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) ইসহাক চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) জসিমউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী-পাঁচলাইশ) আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) মো. এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সারোয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) জাফরুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) জোটের শরিকদের জন্য এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *