প্রকাশ: ২০১৮-১২-০৭ ২০:০৬:৩২ || আপডেট: ২০১৮-১২-০৭ ২০:০৬:৩২
আব্বাস হোসাইন আফতাব, প্রতিনিধি, রাঙ্গুনিয়া :
চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া,বোয়ালখালী আংশিক) আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুব উদ্দিনের ভাগ্নে ছাত্রদল নেতা মো. মোজাফফর মুঠোফোনে খবরটি নিশ্চিত করেন।
তিনি বলেন, “ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন বাহারকে কারাবন্দী করা হয়েছে। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে, জেল থেকে নির্বাচন করলেও তিনি জয়ী হবেন। ”
কুতুব উদ্দিন বাহার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১৫ নভেম্বর বের হলে চট্টগ্রাম কারাগার ফটক থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করেন চট্টগ্রাম সদরঘাট থানা পুলিশ। তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগ প্রার্থীর কাছে হেরে যান। রাজনীতির পাশাপাশি তিনি উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
২০ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত ও উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শওকত আলী নূরকেও বিএনপির মনোনয়নের চিঠি দেয়া হয়।