চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে এলডিপি ও আ’লীগের সংঘর্ষের ঘটনায় মামলা : আটক ২ : বিস্ফোরক দ্রব্য উদ্ধার

প্রকাশ: ২০১৮-১২-০৭ ০০:২২:০৭ || আপডেট: ২০১৮-১২-০৭ ০০:২২:০৭

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের সাতবাড়ীয়া এলাকায় ৪ ডিসেম্বর রাতে এলডিপি ও আ’লীগের সংর্ষের আহত হওয়ার ঘটনায় যুবলীগ নেতা খোরশেদ আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৫ ডিসেম্বর রাতে দোহাজারী পৌরসভার এলডিপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী (৫৫) কে ও হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আবদুল (৬০) তাদের বাড়ী থেকে গ্রেফতার করেছে। পুলিশ গতকাল ৬ ডিসেম্বর আটককৃতদেরকে আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনায় ওদিন পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দিন ২টি তাজা ককটেল,৩টি ব্যবহৃত ককটেলের খোসা, ৪টি লম্বা কিরিচ ও ৬ লিটার কেরোসিন উদ্ধার করে বলে পুলিশ জানায়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী গ্রেফতার ও বিস্ফোরন দ্রব্য উদ্বারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কযেকশ নেতাকর্মী ধোপাছড়িতে কর্মীসভা শেষ করে সাতবাড়িয়ার বহরমপাড়ায় অপর একটি কর্মীসভায় যোগ দিতে যাওয়ার পথে মোহাম্মদখালী এলাকায় পৌছলে এলডিপির কিছু কর্মী সমর্থকদের মুখোমুখি হয়। এসময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় পরপর ৩টি ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটে বলেও জানা যায়।

এতে উভয় পক্ষের ৭ জন নেতাকর্মী আহত হয়। আহতরা হলেন, যুবলীগ কর্মী মোঃ ইউনুস (৪০), মোঃ আরমান (২৭) বদন আলী (৪২) ও স্থানীয় দোকানদার মোঃ ইলিয়াছ (২৭)। এ ঘটনায় আহত এলডিপি কর্মীরা হলেন মোহাম্মদ সোহেল (২৭) জাফর আহমদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৩৮)। এদের মধ্যে এলডিপি কর্মী জাফর আহমদ ও যুবলীগ কর্মী বদন আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *