চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১২-০৭ ০০:২৬:০১ || আপডেট: ২০১৮-১২-০৭ ০০:২৬:০১

চন্দনাইশ প্রতিনিধি : ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম (৩৮) কে গত ৫ ডিসেম্বর বিকালে আটক করেছে। জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান ইউছুফ চৌধুরী ফুফুত ভাই ও পূর্ব ধোপাছড়ি এলাকার মোহাম্মদ আবদুল কাদেরের পুত্র। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে পুলিশ ৬ ডিসেম্বর জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ জানায়, চন্দনাইশ থানা পুলিশ জাহাঙ্গীর মাদক দ্রব্য মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। সে দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন গত ৫ ডিসেম্বর তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *