চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার নির্মাণাধীন গেইট ধ্বসে পড়ে আহত ২

প্রকাশ: ২০১৮-১২-০৭ ০০:১৫:১৮ || আপডেট: ২০১৮-১২-০৭ ০০:১৫:১৮

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ পৌরসভার নির্মাণাধীন গেইট ঢালাই কাজের সময় ধ্বসে পড়ে ২জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে তারা চন্দনাইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ৬ ডিসেম্বর দুপুরে ঘটে। জানা যায়, চন্দনাইশ পৌরসভার গেইট মেসার্স তাজিন ট্রেডিং নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি ৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করে ।

গতকাল ৬ ডিসেম্বর সকাল থেকে গেইটের উপরের অংশ ঢালাইয়ের কাজ করছিল। দুপুরের দিকে ঢালাইয়ের শেষ মুহুর্তে এসে হঠাৎ বিকট শব্দে তা ধ্বসে পড়ে। এসময় ৪ জন শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বলে জানা যায়। এদের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন আবু তৈয়ব (৩০), আবদুল হামিদ (২৭)। তারা উভয়ের বাড়ি টেকনাফ কুতুপালং বলে জানা গেছে। তাদের চন্দনাইশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা সাংবাদিকদের জানান, ঢালাইয়ের পূর্বে পর্যাপ্ত টেকসই না হওয়ায় এর আগেও একবার খুলে ফেলা হয়েছিল।

এর দায়ভার সম্পূর্ণ গেইট নির্মাণকারী প্রতিষ্ঠানের। এখানে পৌরসভার কোন ধরনের আর্থিক ক্ষতি হবে না বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *