চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৮-১২-০৭ ১২:৪৪:১৭ || আপডেট: ২০১৮-১২-০৭ ১২:৪৪:৪৭

বীর কন্ঠ ডেস্ক :

রাজধানীর মহাখালীতে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।নিহতের নাম রাকিব হাসান (২৭)। তিনি ১৯ নং ওয়ার্ড (বনানী) ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি বরিশাল জেলায়।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে একদল অস্ত্রধারী হামলা চালায়। এ সময় ভিতরে ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবসহ আরো বেশ কয়েকজন। সন্ত্রাসীরা রাকিবসহ অন্যান্যদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাত পোনে ১টায় গুরুতর আহত রাকিব ও নূর ইসলাম নামে আরেক জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসকরা রাকিবকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার পরিদর্শক (অপরেশন) সায়হান ওলিউল্লা, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *