চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী বর্ণমালা পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১২-০৭ ২২:০৬:২৮ || আপডেট: ২০১৮-১২-০৭ ২২:০৬:২৮

চন্দনাইশ উপজেলার ঐতিবাহী বর্ণমালা পরিষদের উদ্যোগে ৪র্থ বারের মত মেধাবৃত্তি পরীক্ষা ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তপোবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দুটি ভ্যানুতে অনুষ্ঠিত হয়। এতে চন্দনাইশ-সাতকানিয়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা,কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৮০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। উক্ত সংগঠনের পরীক্ষার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এসএম রাশেদ, মাওলানা আবদুল গফুর রব্বানী, সাবেক ছাত্রনেতা মুন্সী আবদুর রব সৌরভ, এমএ হামিদ ডিলার, মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম তত্ববধান করেন বর্ণমালা পরিষদের প্রধান পৃষ্ঠ পোষক আলহাজ্ব লোকমান হাকিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ণমালা পরিষদের সভাপতি আরাফাত হোসাইন জুয়েল, সহ-সভাপতি আবদুল হাফেজ, মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য মিজানুর রহমান, বেলাল উদ্দীন, মিজান, জাবেদুল ইসলাম, নিখিল দাশ গুপ্ত, তৌহিদুল ইসলাম, বয়ান উদ্দীন, ইকবাল, আরফাত, আশিকুল ইসলাম, নুর হোসেন, অন্তু, উৎপল, সাইফু, আরকান, আবুল বশর, সবুজ, নাসির উদ্দীন, আরফাত, নয়ন ও মহিলা সদস্য আদিবা ,বাধন,ওহি, তামান্না আক্তার, উম্মেহানী, রিমা, শাহেদা আক্তার, শিবলু আক্তার, চম্পা আক্তার, তাসনিয়া সুলতানা, আয়েশা আক্তার, সাদিয়া ইসলাম প্রমুখ। পরিচালনা পর্যদ জানান, আগামী ২১ ফেব্র“য়ারী উক্ত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *