এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৭ ১৯:৫৩:২৯ || আপডেট: ২০১৮-১২-০৭ ১৯:৫৩:২৯
শফিউল আলম.ফটিকছড়ি:
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি তথা ঐক্যফ্রন্ট। ফটিকছড়ি থেকে আগামী ৩০ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছে কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী। তিনি বিএনপির চূড়ান্ত প্রার্থী। বিএনপি থেকে নির্বাচন করার জন্য আরও দুই প্রার্থীকে মনোনয়ন ফরম দিয়েছিলেন তারা হলেন ডাক্তার খুরশিদ জামিল এবং বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন। অাজ ৭ ডিসেম্বর কেন্দ্রীয় নেতারা তাদের মনোনয়ন বাতিল করে কর্নেল (অব) আজিম উল্লাহ বাহার কে চূড়ান্ত প্রার্থী তালিকায় রেখেছেন বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। ফটিকছড়ি বিএনপি'র আহ্বায়ক আলমগীর বলেন, দল কাকে নমিনেশন দিয়েছেন সে দিকে তাকানোর সময় নেই, দল যাকে নমিনেশন দিয়েছেন, তিনি আমাদের প্রার্থী, তিনি বেগম খালেদা জিয়ার প্রার্থী। তিনি অারো বলেন, ২০১৪ সালে কর্নেল আজিম উল্লাহ বাহার উপজেলা নির্বাচনে আমার বিরোধিতা করেছেন, আমি তার বিরোধিতা করব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে, দলের দুর্দিনের কে প্রার্থী সেটা দেখানোর সময় নেই, কর্নেল অাজিম উল্লাহ চৌধুরী আমাদের প্রার্থী এটায় চূড়ান্ত প্রার্থী।