জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৭ ২১:২৪:১৬ || আপডেট: ২০১৮-১২-০৭ ২১:২৪:১৬
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবু তাহের বলেছেন,নতুন প্রজন্মের কাছ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। তাই খেলাধুলাকে ধরে রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, মেধার সুষ্ঠু বিকাশের প্রথম ধাপ তার পরিবার থেকেই শুরু হয়। শুধু পুথিগত বিদ্যাতে পরিপূর্ণ মেধা বিকাশ হয় না। বুদ্ধি বিকাশে খেলা ভীষণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই মেধার ভিত মজবুত করতে হলে তাকে খেলাধুলা ও হাসি আনন্দের মধ্য দিয়ে একটু একটু করে বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে হবে। শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সমাজিক সংগঠন ভরাচর ইয়ং জেনারেশন সোসাইটির শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলার ভরাচর শঙ্খ নদীর পাড়ে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী।
সংগঠনের সভাপতি মাসুদ রুবেলের সঞ্চালনায় সমাজ সেবক মুখতার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নজরুল ইসলাম, বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হাসান মির্জা, বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হায়দার, সমাজ সেবক আবছার হায়দার, ছাত্রনেতা শাহাদাত হোসেন, মো. খালেদ মো.রুবেল ও রাসেল উদ্দীন প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন রুকন উদ্দিন রিমন ও আবছারুন নাইম মুন্না।