আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৭ ০০:১১:০৬ || আপডেট: ২০১৮-১২-০৭ ০০:১১:০৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় জাতীয় পার্টির পৌরসভা শাখার উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালিত হয়েছে। পটিয়া রেল ষ্টেশন চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার জাপার সভাপতি নুরুল ইসলাম কমিশনার।
বিশেষ অতিথি ছিলেন পৌর জাপা নেতা আবদুর রহমান বাবুল, সেলিম চৌধুরী, জসিম উদ্দিন বাবর, প্রধান বক্তা ছিলেন পৌর জাপা সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বক্তব্য রাখেন ছৈয়দুল আরেফিন পান্থ, নুরুচ্ছফা সরকার, প্রবাসী বদিউল আলম, আমিনুল রহমান খান, রঞ্জন ধর, বিকাশ মিত্র, রতন দাশ, ঝন্টু দে, গোলাম মোস্তফা, আবু ছৈয়দ, মো. ইউসুফ, সাহাব মিয়া, জালাল আহমদ, ফজলুল কাদের, সিদ্দিক আহমদ, পেয়ার মোহাম্মদ, মো. আমিন, মো. বাচা, নজরুল ইসলাম, মো. জাফর, রজমান আলী, নুরুল আলম বাবুল, মো. হারুন, মো. মোরশেদ, আমির উদ্দিন প্রমুখ।
এতে প্রধান অতিথি জেলা জাপা নেতা নুরুল ইসলাম কমিশনার বলেন, দেশের ক্রান্তিকালে সংবিধান সংরক্ষণের জন্য জাপা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা যুগে যুগে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি মহা জোটের মাধ্যমে বিগত সময়ে পটিয়া সহ সারা দেশে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশের কল্যাণে মহাজোট গঠিত হয়েছিল। আজ দেশের মানুষ এর সুফল ভোগ করছে। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা সামশুল আলম মাষ্টারের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মহা জোটের কল্যাণে কাজ করার আহবান জানান।