আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০৭ ২২:৫৫:৫৮ || আপডেট: ২০১৮-১২-০৭ ২২:৫৯:১৪
আলাউদ্দিন , চুনতি সীরত মহফিল থেকে :
লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৪৮তম মাহফিলে সীরতুন্নবী (সাঃ)’র সমাপনী দিবসে তাকরীর পেশ করতে গিয়ে ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমা’র পূর্ব আলোচক আলহাজ্ব মাওলানা খন্দকার মাহবুবুল হক বলেন, দেশে ও সমাজে শান্তি প্রতিষ্টা করতে হলে মহানবী (সঃ ) এর আদর্শ অনু্সরনেই করতে হবে । অন্যথায় শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করা সম্ভব নয় । তিনি আরো বলেন সংসদ সদস্যরা আদর্শ হিসাবে মহা নবী (সঃ) কে গ্রহন করলে সমাজ থেকে অশান্তি চিরদিনের জন্য চলে যাবে । সমাপনী অধিবেশনে এরপর আলোচনা পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। 