চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন মনি স্বপন দেওয়ান

প্রকাশ: ২০১৮-১২-০৭ ১৯:৪৭:৫৯ || আপডেট: ২০১৮-১২-০৭ ১৯:৪৭:৫৯

মীর সোলায়মান, রাঙামাটি :

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন মনি স্বপন দেওয়ান। শুক্রবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত মনোনিতদের নাম ঘোষণা করেন। রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বিএনপি থেকে রাঙামাটি আসনে মনি স্বপন দেওয়ান সহ দলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান ও কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্ণেল মণিষ দেওয়ান কে মনোনয়ন দেন। মোট ১০ জন বিএনপি নেতা রাঙামাটি আসনে দলীয় মনোনয়ন চান।

মনি স্বপন দেওয়ান এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এদিকে মনি স্বপন দেওয়ান চুড়ান্ত মনোনয়ন পাওয়ায় দলের নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে চুড়ান্ত মনোনয়ন পেয়ে মনি স্বপন দেওয়ান রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে ছুটে আসেন। তিনি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে কথা বলেন। এ সয় দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতা কর্মী ভীড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *