চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

শাকপুরায় কীর্তনশিল্পী-লেখক সঞ্জীব চন্দ্র বড়ুয়ার স্মরণানুষ্টান ও সম্মাননা অনুষ্টান অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-১২-০৭ ১৯:৫৭:৫১ || আপডেট: ২০১৮-১২-০৭ ১৯:৫৭:৫১

বৌদ্ধ কীর্তনশিল্পী- লেখক ও ডাক পরিদর্শক প্রয়াত সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের উদ্যোগে তাঁর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৬ ও ৭ ডিসেম্বর দু’দিন বুদ্ধকীর্তন- অষ্টপরিষ্কারসহ সংঘদান ও গুণী সম্মাননা প্রদান অনুষ্টান শাকপুরা লালচাঁদ বাড়ীর “মা- মনি” ভবনে অনুষ্টিত হবে।

অনুষ্টানমালার প্রথম দিন ৬ ডিসেম্বর রাত ১০টায় বুদ্ধকীর্তন- সম্মাননা অনুষ্টানে উদ্বোধক ছিলেন-বাংলাদেশ বুদ্ধ কীর্তন গবেষণা, সংরক্ষণ ও প্রচার পরিষদের প্রতিষ্টাতা মহাসচিব টিভি ও বেতার শিল্পী উস্তাদ প্রকাশ বড়ুয়া। বুদ্ধকীর্তন গায়ক ও সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন-কীর্তনীয়া বিমল বড়ুয়া, কীর্তনীয়া মোহিত রঞ্জন বড়ুয়া, কীর্তনীয়া শিক্ষক সুমন বড়ুয়া, কীর্তনীয়া সুনীল বড়ুয়া, কীর্তনীয়া মৃদুল কান্তি বড়ুয়া, কাঞ্চননগর কনকারাম বিহারের সাবেক সভাপতি বাবু অদীপ বড়ুয়া, ব্যাংকার লিটন কুমার বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, শিক্ষক উৎপল বড়ুয়া, শিল্পী অরুন বড়ুয়া অাইজিপি পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজেশ বড়ুয়া রানা।

 

দ্বিতীয় দিন ৭ ডিসেম্বর সকাল ৯ টায় অষ্ট পরিস্কারসহ সম্মাননা প্রদান অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাস্থবির। এতে  উপস্থিত থাকার সদয় সম্মতি করেছেন- পূৃর্ণাচার ভিক্ষু সমিতির মহাসচিব ও পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ড.সংঘপ্রিয় মহাস্থবির,  গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির, মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি স্থবির,কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির, শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল স্থবির, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় স্থবির,বাকখালী সাধনা বিহারের অধ্যক্ষ প্রজ্ঞামিত্র ভিক্ষু,শাকপুরা ধম্মানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অার্য্যময় ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ও জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার অান্দোলন এর সভাপতি ও বুদ্ধ জ্যোতি অান্তর্জাতিক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া,প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া, ডাঃ মৃণাল কান্তি বড়ুয়াসহ গ্রামের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ৪০ জন সংবর্ধিত ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *