আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০৮ ০১:২৫:১৮ || আপডেট: ২০১৮-১২-০৮ ০১:২৫:১৮
আলাউদ্দিন, চুনতি সীরত মাহফিল থেকে :
আল্লাহ ও তদীয় রাসূল সা. কর্তৃক প্রতিষ্ঠিত নারীর অধিকার ও মর্যাদা। বিশ্বনবীর কল্যাণে মহীয়সী নারী মর্যাদা পেয়েছে। জাহেলি যুগে নারী জাতির কোনো মর্যাদা ছিল না। সে সময় নারীরা ছিল নিপীড়িত-নির্যাতিত ও অবহেলিত। নারীদের সঙ্গে করা হতো পশুর মতো আচরণ। ইসলাম সর্বক্ষেত্রে নারীকে সর্বোচ্চ সম্মান ও যথাযথ অধিকার দিয়েছে। ৭ ডিসেম্বর শুক্রবার লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৪৮তম মাহফিলে সীরতুন্নবী (সাঃ)’র সমাপনী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার তসরিফ পেশ করেন। এরপর আলোচনা পেশ করছেন ঢাকার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জাকারিয়া আল হোসাইনি। 