চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

ঘোষখীলে ঈদে মিলাদুন্নবীর মাহফিল ও পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-১২-০৮ ২৩:৪৩:২৯ || আপডেট: ২০১৮-১২-০৮ ২৩:৪৩:২৯

বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলার শাকপুরাস্থ ঘোষখীল এলাকাবাসীর উদ্যোগে সেলিম সওদাগর বাড়ী সংলগ্ন মাঠে পবিত্র জশনে জুলুস উপলক্ষে অাজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দ:)’র এক মাহফিল ও পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত হয়। ঘোষখীল মুনছুর অালী জামে মসজিদ এর পেশ ঈমাম ও মোস্তফা খাতুন ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত এ মাহফিলে প্রধান ওয়াজিন ছিলেন-অালহাজ্ব শাহ মাওলানা ছৈয়দ মুহাম্মদ অাছরারুল হক অানোয়ারী হোসাইনী। বিশেষ ওয়াজিন ছিলেন-  মাবুদিয়া মাদ্রাসার অারবী প্রভাষক মোঃ নুর হোসেন হেলালী।

পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ অধীর বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা মোঃ অালতাফ হোসেন, শিক্ষক মোঃ ইউছুপ, মোঃ অাবদুল মান্নান, মোঃ রফিক, মোঃ সেলিম সওদাগর, শিক্ষক মোঃ তৌহিদ হাসান, মোঃ ইলিয়াছ,মোঃ শহিদুল ইসমাইল,মোঃ সুজন,ডাঃ এস বি মামুন, মোঃ ফয়সাল উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ ঘোষখীল মোস্তাফা খাতুন ফোরকানিয়া মাদ্রাসা ও শহীদ ফয়েজ অাহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা কেরাত- নাত- ছড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *