চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চুনতির সীরত মাহফিল সম্পন্ন : আখেরি মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

প্রকাশ: ২০১৮-১২-০৮ ১১:৪২:৫১ || আপডেট: ২০১৮-১২-০৮ ১১:৪৬:৪৭

আলাউদ্দিন, বীর কন্ঠ  : 

লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী ৪৮তম সীরতুন্নবী (সাঃ) মাহফিল  আজ শনিবার  ভোরে   লাখো মুসল্লীর উপস্থিতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

আখেরি মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব শাহ্‌ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল্‌ মাদানী। । আখেরী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেছেন। এছড়াও বিশ্বের মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও হত্যার নিন্দা জানান এবং তাদের জন্য দোয়া করেছেন। আখেরী মোনাজাতে পুরো সীরত ময়দান আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল।

চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী ও মুহাদ্দিস ফারুক হোসাইনের যৌথ সঞ্চালনায় পৃথক পৃথক অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব শাহ্‌ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল্‌ মাদানী, লোহাগাড়া চুনতি আলহাজ্ব মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল মাদরাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা হোছাইন আহমদ ও সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল মালেক।

ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি ঢাকা, ঢাকা উত্তর বাড্ডা কামিল মাদরাসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জাকারিয়া আল্‌ হোসাইনি, ঢাকা মগবাজার নয়াটোলা কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা সাদেকুর রহমান আল আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, ঢাকা বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমু’আ পূর্ব আলোচক আলহাজ্ব মাওলানা খন্দকার মাহবুবুল হক, চট্টগ্রাম বায়তুশ শরফ পীর সাহেব কেবলা আলহ্‌াজ্ব শাহ্‌ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন, নোয়াখালী সোনাপুর কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আমিনুল্লাহ, লোহাগাড়া আধুনগর সুফি মিয়াজি পাড়া আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, কুমিল্লা নাগাইশ দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোস্তাক ফয়েজী। সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার ঈসমাইল মানিক, আবু তাহের, মিয়া মোহাম্মদ গোলাম করিব, শফিক আহমদ চৌধুরী।

উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন যাহেদুর রহমান, হাফেজ আবদুস শাকুর, মাওলানা আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ, ক্বারী মাওলানা জালাল উদ্দীন মুনিরী, হাফেজ মাওলানা আবদুল হামিদ, মবরুর হোছাইন ছিদ্দীকী, ক্বারী মাওলানা রবি উল্লাহ, মাওলানা শওকত উল্লাহ ফারুকী, মাওলানা ওমর ফারুক, মুহাম্মদ শাহাদত হোছাইন, ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সোহেল তাজ প্রমূখ। সমাপনী দিবস জুমাবার সকাল ৯টায় শুরু হয়ে শনিবার ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *