চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বাবরী মসজিদের প্রতিটি ইটে ভারতে  মসজিদ নির্মাণ হবে : জাকারিয়া আল হোসাইনি 

প্রকাশ: ২০১৮-১২-০৮ ০২:৩৫:৫০ || আপডেট: ২০১৮-১২-০৮ ০২:৩৫:৫০

আলাউদ্দিন,  চুনতি সীরত মাহফিল থেকে :

ঢাকার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জাকারিয়া আল হোসাইনি বলছেন, দাওয়াত ও জিহাদের মাধ্যমে ইসলামের বিজয় আসে।  আগামীতে মুসলমানদের সাথে তিনটি যুদ্ধ হবে।  সে যুদ্ধে মুসলমানেরা বিজয় হবে।

লোহাগাড়া উপজেলার  চুনতি শাহ্ মঞ্জিলস্থ সীরত ময়দানে ১৯ দিন ব্যাপী ৪৮তম মাহফিলে সীরতুন্নবী (সাঃ)’র সমাপনী দিবসে তাকরির পেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  বাবরী মসজিদের প্রতিটি ইট দিয়ে ভারতে একটি করে মসজিদ তৈরী হবে।  ইহুদীদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এবং তারপরে  কেয়ামত সংগঠিত হবে। কোরআন হাদিসের আলোকে জীবনকে গড়তে হবে। ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে  বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুসলমানদেরকে  ঐক্যবদ্ব  হতে হবে। সমাপনী দিবসে ধর্মপ্রাণ মুসলিম জনতার ঢল নেমেছে। এ বিশাল জনশ্রোতকে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেচ্ছাসেবকদের।   এই রিপোর্ট  লেখা পর্যন্ত আলোচনা পেশ করছেন ঢাকার মাগবাজার নয়াটোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. মাওলানা সাদেকুর রহমান আল আজহারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *