চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইতে নিখাদের উদ্যোগে ৩০০ কম্বল বিতরণ

প্রকাশ: ২০১৮-১২-০৮ ১১:০৩:৩২ || আপডেট: ২০১৮-১২-০৮ ১১:০৩:৩২

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের জনকল্যাণমূলক সংগঠন নিখাদ ওয়েলফেয়ার কমিউনিটি উদ্যোগে উপজেলার আবুতোরাব এলাকায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন নিখাদ ওয়েল ফেয়ার কমিউনিটি’র নেতৃবৃন্দ।

উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী নিখাদের প্রতিনিধি গিয়াস উদ্দিন ডাক্তার, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম রয়েল।

 

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী বলেন, নিখাদ ওয়েল ফেয়ার কমিউনিটির উদ্যোগে  আজকের আয়োজন আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি এই সংগঠন সমাজের অবহেলীত মানুষের মাঝে নিঃসার্থে কাজ করবে। আমি এই সংগঠনের সাফল্য কামনা করছি।

হিতকরীর প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম রয়েল নিখাদ ওয়েল ফেয়ার কমিউনিটির লক্ষ্য উদ্দেশ্য সবার কাছে তুলে ধরে বলেন, সমাজের প্রকৃত দুঃস্থ অভাবীদের কল্যানে নিখাদ ওয়েলফেয়ার কমিউনিটি ও এর প্রতিষ্ঠাতা নিরবে কাজ করে যাচ্ছে।

আর এর পিছনে একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন অন্যকোন উদ্দেশ্য নেই। আপনারা উনার জন্য দোয়া করেবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তিনি এরকম জনকল্যানমূলক কাজ অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *