চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় জোটের প্রার্থী নুরুল আলম 

প্রকাশ: ২০১৮-১২-০৮ ২৩:৩১:২০ || আপডেট: ২০১৮-১২-০৮ ২৩:৩১:২০

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া  :::

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন এলডিপি’র (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতিমন্ডলীর সদস্য (প্রেসিডিয়াম সদস্য) ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম।শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জোটের সভায় তাঁকে জোটের প্রার্থী ঘোষনা করা হয়। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ নুরুল আলম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা এলডিপির সভাপতি ফজলুল হক তালুকদার নুরুল আলমের মনোনয়নের বিষয় নিশ্চিত করে মুঠোফোনে বলেন, “ আলম ভাইকে জোটের প্রার্থী ঘোষনায় বিএনপির প্রার্থী বাতিল হয়েছে। নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। নুরুল আলম এলডিপির কেন্দ্রীয় নেতা,  সংসদ নির্বাচনের পাশাপাশি এলাকায় তাঁর জনপ্রিয়তা রয়েছে। ”

উল্লেখ্য, শুক্রবার (৭ ডিসেম্বর) বিএনপি থেকে অধ্যাপক কুতুব উদ্দিন বাহারকে ধানের শীষ প্রতীকে  নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *