চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের বার্ষিক সাধারণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১২-০৮ ১৯:১০:৩১ || আপডেট: ২০১৮-১২-০৮ ১৯:২৭:০৯

আলাউদ্দিন,  বীর কন্ঠ : 

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের  বার্ষিক সাধারণ সভা-১৮ ও দোয়া মাহফিল অনুষ্টিত  হয়েছে। ৮ ডিসেম্বর সকালে উপজেলা সদর ইউনিয়নের আলহাজ্ব মোস্তফিজুর রহমানের উত্তর পার্শ্বে নতুন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত  হয়।

হাসপাতালের চেয়ারম্যান প্রবীণ চিকিৎসক ডাঃ এজেএম সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহসূফি হযরত আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন(মঃজিঃ আঃ)।

হাসপাতালের নির্বাহী পরিচালক ও লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব ফজলুল হক আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পদ্মাসন সিংহ। বক্তব্যে রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ এয়াকুব,ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ জামাল হোসেন,লোহাগাড়া স্বাস্হ্য কমপ্লেক্সের ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান, ডাঃ খন্দকার জিয়াউর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লোহাগাড়া উপজেলা বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,হাসপাতালের ম্যানেজার মুহাম্মদ শাহাব উদ্দিন,তফসির,আবু হেলাল।এছাড়াও হাসপাতালের কর্মরত সকল চিকিৎসকবৃন্দ,শেয়ারহোল্ডারবৃন্দ ও স্টাফগণ উপস্হিত ছিলেন। 

পরে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়। হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহসূফি হযরত আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন(মঃজিঃআঃ)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *