আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০৮ ২০:৩৭:৩১ || আপডেট: ২০১৮-১২-০৮ ২০:৩৭:৩১
দৈনিক প্রথম আলো পত্রিকার সাতকানিয়া – লোহাগাড়া প্রতিনিধি মামুন মোহাম্মদ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমান বাড়িতে চিকিৎসাধীনে রয়েছেন।
জানা যায়, গত শুক্রবার ৯ টার দিকে সাতকানিয়া পৌরসভা সদরের পৈত্রিক দোকান থেকে ডলুব্রিজের পার্শ্ববর্তী সতিপাড়ার বাসায় ফেরার সময় মেইন রোডের মদিনা ফার্মেসির সামনে একটি মোটরসাইকের ধাক্কায় সড়কের পাশে পড়ে যাই।
এতে বাম পায়ে জখম হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাম পায়ের কেটে যাওয়া অংশে সেলাই দিয়ে ব্যবস্থাপত্র দেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।