চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাতকানিয়ায় ‘পূর্ব শত্রুতার’ জেরে গলাটিপে শিশুকে হত্যা

প্রকাশ: ২০১৮-১২-০৮ ১৬:১৩:৪০ || আপডেট: ২০১৮-১২-০৮ ১৬:১৫:৩৮

বীর কন্ঠ ডেস্ক :

সাতকানিয়া উপজেলার জঙ্গল মার্দাশা এলাকায় গলাটিপে নয় বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সায়েমের প্রতিবেশী মো. শাকিলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শাকিল স্থানীয় মো. ইউনুসের ছেলে।

শুক্রবার রাতে পুলিশ নিহত শিশু মো. সায়েমের (৯) লাশ উদ্ধার করে।  নিহত সায়েম সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের জঙ্গল মার্দাশা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে। সে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।

‘পূর্ব শত্রুতার’ জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। সাতকানিয়া থানার এসআই মাহমুদুল করিম বলেন, “স্থানীয় যুবক শাকিল গলাটিপে সায়েমকে হত্যা করেছে। তারা প্রতিবেশী। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সায়েমের বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মাহমুদুল করিম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *