রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৯ ১৫:০২:৫৩ || আপডেট: ২০১৮-১২-০৯ ১৫:০২:৫৩
রফিকুল আলম:
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৮ ইং উপলক্ষে ফটিকছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর এক মানব বন্ধন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত হয়। পরে আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন কমিটির উপজেলা সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম জাহাঙ্গীর। প্রধান অথিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম। কমিটির সদস্য সচিব মোঃ রেজাউল করিম’র সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,আলহাজ্ব জহুরুল ইসলাম,অধ্যাপিকা মমতাজ শিরীন,সৈয়দ মুহাম্মদ ইউসুফ,মাষ্টার প্রদীপ রায়,মোঃ লোকমান,আবু তাহের চৌধুরী,সেলিম উদ্দিন,আবু হামিদ চৌধুরী।