চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে অস্ত্রসহ চার ছিনতাইকারী আটক

প্রকাশ: ২০১৮-১২-০৯ ২০:৪২:১৩ || আপডেট: ২০১৮-১২-০৯ ২০:৪২:৪০

বীর কন্ঠ ডেস্ক:

নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে গুলি, তিনটি ছুরি, একটি চাপাতি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চার ছিনতাইকারী হলো- মো. সোহেল (২৭), মো. মামুন (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯) ও মো. আনোয়ার হোসেন (২০)।

রবিবার রিয়াজউদ্দিন বাজারের আল্লাহর দান সুপার মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম। তিনি জানান, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি, একটি চাপাতি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *