জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১০ ১৯:৩২:৩৭ || আপডেট: ২০১৮-১২-১০ ১৯:৩২:৩৭
আনোয়ারা প্রতিনিধি:
নির্বাচন সামনে রেখে আনোয়ারায় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা করেছে রায়পুর ইউনিয়ন আ.লীগ। সোমবার বিকেলে উপজেলার চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী।
রায়পুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ এডহক কমিটির সদস্য মো.জানে আলম,উপজেলা আ.লীগ এডহক কমিটির সদস্য হাফেজ আবুল হাসান মো.কাসেম,মো.আবু তাহের,সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ,আলমগীর আজাদ,সালামত উল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব,আ.লীগ নেতা সিরাজুল মোস্তফা,সাবেক ইউপি সদস্য আবদুল জব্বার,ইউপি সদস্য নুরুজ্জামান,ওয়ার্ড আ.লীগ সভাপতি আবদুস সোবহান,উপজেলা যুবলীগের ত্রাণ সম্পাদক জালাল উদ্দিন,রায়পুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুল আমিন প্রমুখ। পরে চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল মাদ্রাসা ও দক্ষিণ পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়