আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-১০ ২২:০৮:৩৫ || আপডেট: ২০১৮-১২-১০ ২২:০৮:৩৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের ৬৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (১০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ও জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ইলিয়াস হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-নৌকা, বিএনপির নুরুল আমিন-ধানের শীষ, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ সামসুদ্দীন-হাত পাখা, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী-হাত পাঞ্জা, গণফোরামের নুর উদ্দিন আহমদ-উদীয়মান সূর্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ আবদুল মান্নান পেয়েছেন চেয়ার প্রতীক।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মো. আজিম উল্লাহ বাহার-ধানের শীষ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী-ফুলের মালা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ আতীক-হাত পাখা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মীর মোহাম্মদ ফেরদৌস আলম-চেয়ার, জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা-লাঙ্গল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম পেয়েছেন আপেল প্রতীক ।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা-নৌকা, বিএনপির মোস্তফা কামাল পাশা-ধানের শীষ, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হাফেজ মাওলানা মনসুরুল হক-হাত পাখা, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ মোকতার আজাদ খান-আম, কৃষক শ্রমিক জনতা লীগের সেলিম উদ্দিন হায়দার-গামছা প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী-নৌকা, বিএনপির জসীম উদ্দিন সিকদার-ধানের শীষ, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবদুল আলী-হাত পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ড.হাসান মাহমুদ-নৌকা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নুরুল আলম-ছাতা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ নিয়ামত উল্লাহ-হাত পাখা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ আবু নওশাদ-মোমবাতি, জেএসডির মাহাবুবর রহমান-তারা, ন্যাশনাল পিপলস পার্টির মুহাম্মদ জিয়াউর রহমান-আম প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে জাসদের (একাংশ) মঈন উদ্দিন খান বাদল নৌকা, বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান ধানের শীষ, বিএনএফের এসএম ইকবাল হোসেন টেলিভিশন, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. ফরিদ খান হাতপাখা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সেহাব উদ্দিন কাস্তে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহা্ম্মদ আবদুস সামাদ মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক সিংহ ও হাসান মাহমুদ চৌধুরী আপেল প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌকা, বিএনপির ডা. শাহাদাত হোসেন ধানের শীষ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম মোমবাতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী কাস্তে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক বটগাছ, জাতীয় পার্টির মো. মোরশেদ সিদ্দিকী বাইসাইকেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শেখ আমজাদ হোসেন হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে আওয়ামী লীগের মো. আফছারুল আমীন নৌকা, বিএনপির আবদুল্লাহ আল নোমান ধানের শীষ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী মো. ইউসুফ আলী চৌধুরী আম, বিএনএফের জিএসএম আতিউল্লাহ ওয়াসীম টেলিভিশন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম হাতপাখা, বাসদের মো. মাহিন উদ্দিন মই, স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন সিংহ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ কোদাল প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের এমএ লতিফ নৌকা, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অপু দাশ গুপ্ত কোদাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নাল আবেদীন চেয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. লোকমান সওদাগর হাতপাখা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক বটগাছ প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী-নৌকা, বিএনপির মো. এনামুল হক-ধানের শীষ, জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছাফা সরকার-লাঙ্গল, ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ দেলওয়ার হোসেন সাকী-হাত পাখা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী-চেয়ার, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিন-মোমবাতি, বিএনএফ এর দীপক কুমার পালিত-টেলিভিশন, বাসদ এর সাইফুদ্দীন মোহাং ইউনুছ-মই প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিন-মোমবাতি, আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-নৌকা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী-হাত পাখা, বিএনপির সরওয়ার জামাল নিজাম-ধানের শীষ, গণফোরামের উজ্জ্বল ভৌমিক-উদীয়মান সূর্য, বিএনএফ এর নারায়ণ রক্ষিত-টেলিভিশন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক-বটগাছ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন চেয়ার প্রতীক।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এলডিপির ড. অলি আহমদ-ছাতা, আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চৌধুরী-নৌকা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ-মোমবাতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মুহাম্মদ দেলওয়ার হোসেন সাকী-হাত পাখা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মুহাম্মদ জানে আলম নিজামী-চেয়ার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল নবী-কাস্তে, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মোহাম্মদ আলী ফারুকী-ফুলের মালা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আলী নেওয়াজ খান-কুঁড়েঘর, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ পেয়েছেন লাঙ্গল প্রতীক ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম-ধানের শীষ, আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী-নৌকা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নুরুল আলম-হাত পাখা, গণফোরামের আবদুল মোমেন চৌধুরী-উদীয়মান সূর্য, এনপিপির ফজলুল হক-আম প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী-ধানের শীষ, আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান-নৌকা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর এইচ এম ফরিদ আহমদ-হাত পাখা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ মহিউল আলম চৌধুরী-চেয়ার, ন্যাপের আশীষ কুমার শীল-কুঁড়েঘর, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী-লাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ মনিরুল ইসলাম-মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম-আপেল ও বজল আহমেদ-বেঞ্চ প্রতীক পেয়েছেন।
আর এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তাঁদের আনুষ্ঠানিক প্রচারণা।