চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে আগুনে পুড়েছে ঘরে তোলা নতুন ধানসহ বসতঘর

প্রকাশ: ২০১৮-১২-১০ ২২:৫৭:১৯ || আপডেট: ২০১৮-১২-১০ ২২:৫৭:১৯

প্রদীপ শীল,রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ঘরে তোলা নতুন ধানসহ বসতঘর। সোমবার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর গ্রামের গর্তটিলা এলাকার নূর আহম্মদ চৌধুরীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাউজান ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবুল হোসেনের বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে তোলা নতুন ধান (৭০ আড়ি), নগদ ৮ হাজার টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনকে ফোন করলে আশপাশের বহু বাড়িঘর রক্ষা পায়। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। এই প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সেন্টশনের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ড কবলিত এলাকায় পুকুর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলেও জানান তিনি। ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের যৌথ পরিবার হওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *