প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১০ ২২:২১:১৭ || আপডেট: ২০১৮-১২-১০ ২২:২১:১৭
প্রদীপ শীল, রাউজান :
বায়তুশ শরফের পীর ছাহেব বাহরুল উলুম শাহ সুফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মা.জি.আ) বলেছেন, রাসুল (স.)’র আগমনে পৃথিবী ধন্য, রাসুল (স.)’র অনুসারিরা সমাজে বরণ্য। হুজুর কেবলা নবী করিম (স.)’র আদর্শ ও জন্ম চরিত্র তুলে ধরে তরিক্বত ও শরীয়ত সম্পর্কে মূল্যবান আলোচনা করেন। সোমবার (১০ ডিসেম্বর) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ বেরুলিয়া শাখার উদ্যোগে রাউজান ফায়ার সার্ভিস এর দক্ষিণ পার্শ্বস্থ মাঠে আয়োজিত পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরী। মাওলানা কাজী শিহাব উদ্দিন ও মাওলানা আবু ছালেহ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব্ একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইসলামী ফাউন্ডেশনের মহা-পরিচালক আলহাজ্ব আবুল হায়াত মো. তারেক, কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশ’র মহাসচিব হযরত মাওলানা মামুনুর রশীদ নূরী। মো. হারুন-অর-রশিদের তত্ত্ববধানে উপস্থিত ছিলেন মাওলানা সালাউদ্দিন বেলালী, ওসমান গণি চৌধুরী, শামসুল আলম সওদাগর, অ্যাডভোকেট মো. মিয়া রহিম, আহসান হাবিব চৌধুরী হাসান, এস.এম বাবর, আব্দুল মান্নান, মোজাহেরুল ইসলাম বাবুল, রফিক তালুকদার, মোজাম্মেল হক লিটন, হামিদুল ইসলমা টিটু, কাজী মাওলানা মামুনুর রশিদ, মো. হোসেন প্রমূখ। মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত করেন পীর ছাহেব বাহরুল উলুম শাহ সুফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মা.জি.আ)। একই দিনে শরীফ পাড়া এলাকায় বায়তুশ শরফের আওতাধীন একটি মাদরাসার ভিত্তিপ্রস্থর দেন।