আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-১০ ১৮:১৬:১৪ || আপডেট: ২০১৮-১২-১০ ১৮:১৬:১৪
আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ায় অভিযান চালিয়ে পাঁচ মাদক মামলার আসামী মোস্তাকিম হায়দার প্রকাশ রিপন (২৯)কে গ্রেফতার করেছেন পুলিশ।
গত ৯ ডিসেম্বর রবিবার রাতে তাকে নিজ বাড়িতে থেকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার। গ্রেফতারকৃত মোস্তাকিম হায়দার প্রকাশ রিপন (২৯) ওই এলাকার আবদুস ছালামের পুত্র।
তিনি আরো জানান, লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ১০ ডিসেম্বর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।