চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে পাহাড় থেকে পুরুষের গলিত লাশ উদ্ধার 

প্রকাশ: ২০১৮-১২-১০ ১৬:১৫:৪৪ || আপডেট: ২০১৮-১২-১০ ১৬:১৫:৪৪

বীর কন্ঠ ডেস্ক :

সীতাকুণ্ডে বাঁশবাড়ীয়ার ৬নং ওয়ার্ডের হাজী পাড়া এলাকাস্থ দূর্গম পাহাড় থেকে আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাত নামা পুরুষের গলিত লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। আজ সোমবার( ১০ ডিসেম্বর) সকালে এই গলিত লাশ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে এক কাঠুরিয়া পাহাড়ে কাঠ কাটতে গেলে পাহাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক গলিত লাশ দেখতে পায়। তিনি স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তিনি থানায় অবহিত করেন। পরে গলিত লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *