আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-১১ ১৭:১৯:৩৫ || আপডেট: ২০১৮-১২-১১ ১৭:১৯:৩৫
বীর কন্ঠ ডেস্ক :
আওয়ামী লীগের পরে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের (বিএনপি) প্রার্থীরাও ।
আজ মঙ্গলবার (১১ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বিএনপির স্থায়ী কমিটর সদস্য আমির খসরু মাহমুদ গণসংযোগ শুরু করেছেন।
তিনি নগরের ছয়টি আসনের মধ্যে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী। সকালে দক্ষিণ আগ্রাবাদ ছোটপুল শাখা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিলে অংশ নেন। এরপরে নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।
প্রচরণার সময় তিনি প্রকৃত অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি।
অপরদিকে আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহ আমানত (র.) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান। প্রচরণার শুরুতে মাজারের সামনে চট্টগ্রাম-৯ (কোতয়ালি) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাক্ষাৎ হয়। এসময় একে অপরকে আলিঙ্গন করে কিছুক্ষণ কথা বলেন। উপস্থিত নেতা-কর্মী ও ভোটারাও এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে বিকলে ৪ টার দিকে নগর বিএনপির নাসিমন ভবন থেকে চট্টগ্রাম-৯ (কোতায়ালী) আসনে নগর বিএনপির সভাপতি ও প্রার্থী ড. শাহাদাত হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
এছাড়াও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নগর বিএনপির সহ-সভাপতি আবু ছুফিয়ান বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেছেন।