আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-১১ ০০:১৮:০৪ || আপডেট: ২০১৮-১২-১১ ০০:১৮:০৪
বীর কন্ঠ ডেস্ক :
আইনশৃংখলা রক্ষায় ভূমিকা রাখা ও কর্মদক্ষতার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন পদের ১০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নভেম্বর মাসের কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন।
অন্যরা হলেন- সন্দ্বীপ থানার এসআই মো. হেলাল খাঁন, চন্দনাইশ থানার এসআই উনুমং মার্মা, রাউজান থানার এসআই সাইমুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার, লোহাগাড়া থানার এএসআই মো: শফি উল্লাহ ও সন্দ্বীপ থানার এএসআই ওয়াসীম মিয়া।