চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নৌকার আনুষ্টানিক প্রচারনা শুরু

প্রকাশ: ২০১৮-১২-১১ ১৬:৫১:১২ || আপডেট: ২০১৮-১২-১১ ১৬:৫১:১২

শফিউল আলম. ফটিকছড়ি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার মাজার ও কবর জেয়ারতের মাধ্যমে নৌকা মার্কার আনুষ্টানিক প্রচারণা শুরু করেন।

সকাল ১১ টায় প্রথমে পীরে তরিকত শাহ সূফী হযরত মৌলানা আহম্মদ উল্লাহ মাইজভান্ডারীর মাজার, পরে গাউছুল আজম গোলামুর রহমান শাহ ও জিয়াউল হক মাইজভান্ডারীর মাজার জেয়ারতের মাধ্যমে এ প্রচারনা শুরু করেন। এর পরে ফটিকছড়ি আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি মরহুম বাদশা আলম বিএ,  সাবেক সাংসদ মরহুম রফিকুল আনোয়ার ও ছাত্রনেতা মরহুম আলী আব্দুল্লাহর কবর জেয়ারত করেন।

 

এই সময় উত্তরজেলা আ;লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু, উত্তরজেলা আ;লীগের শিল্পও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, চেয়ারম্যান সোলায়মান বিকম, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব, আ;লীগ নেতা আব্বাস উদ্দীন বাদল, তরিকত নেতা বেলাল উদ্দীন শাহ্, দিদারুল আলম, আলী আকবর জুনু, আকতার উদ্দীন বাচ্ছু, জয়নাল আবেদীন, মোরশেদুল আলম, মীর মোরশেদ, এস এম মাসুদ পারভেছসহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *