প্রকাশ: ২০১৮-১২-১১ ০০:২৮:২৬ || আপডেট: ২০১৮-১২-১১ ০০:২৮:৪৬
বীরকন্ঠ রিপোর্ট:
ফটিকছড়ি উপজলার নানুপুর বাজারে আ,লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলা গুলির ঘটনায় ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে চচমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর (সোমবার) রাত ৮ টার সময় নানুপুর ইউপি’র কালু মুন্সির হাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ধর্মপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাজি মাহমুদুল হকের বাড়িতে কিছু যুবক গালি গালাজ ও হামলা চালাতে গেলে, তখন মাহমুদ ফোনে এটিএম পেয়ারু সমর্থকদের অবহিত করেলে চতুরমূখী হয়ে আজাদী বাজারে এসে অবস্থান নিয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর নেতৃত্বে কর্মীরা প্রতিবাদ মিছিল করেন। পরে রাত ৮ টায় নৌকার সমর্থনে একটি মিছিল নানুপুর বাজারে বের করেন, মিছিলটি বাজার পদক্ষিণ শেষে বাজারের উত্তর মাথায় গেলে সেখানে সান সিটির সামনে অবস্থান করা নাজিম উদ্দীন মুহুরীর কর্মীদের সাথে সংঘর্ষে লেগে যায়। এতে রাশেদুল আলম (২৫),আব্দুল কুদ্দুস (৫০),সৈয়দ এমদাদ হোসেন (৫৬),সৌরভ হোসেন (২৫),মো: কাকন (২৭)কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে চেমক হাসপাতাল প্রেরণ ও মওদো: আজম (২৬)ও নুরুল আমিন(৩০)কে প্রাথমিক চিকিতসা দেয়া হয়েছ বলে জানান,কর্তব্যরত ডাক্তার ফুয়াদ মুহাম্মদ আব্দুল হাদি । এসময় বাজারের সকল দোকান পাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানতে চাইলে থানার ওসি বাবুল আকতার বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে যায়। এখনো পুলিশ সেখানে অবস্থান করছে।