চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-১২-১১ ১৬:৪০:৩৮ || আপডেট: ২০১৮-১২-১১ ১৬:৪০:৩৮

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাটাছড়া এলাকায় অবস্থিত তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী বলেন, মোজাম্মেল হোসেন নামে এক ছাত্রদল নেতা গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে মঙ্গলবার আদালতে  প্রেরণ করা হয়।

এদিকে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *